Share News

নিউজ ব্যুরো, এখন কলকাতা : কমিশনের নির্দেশ অনুযায়ী, কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয়েছে সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন অজয় নন্দা। একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি পদেও বদল আনা হয়েছে। পীযূষ পাণ্ডের পরিবর্তে আপাতত ওই দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে।

এছাড়াও এডিজি (আইনশৃঙ্খলা) পদে বিনীত গোয়েলের বদলে দায়িত্বে আসছেন অজয় মুকুন্দ রানাডে। ডিজি (কারা) পদে নিয়োগ করা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের সোমবার দুপুর ৩টার মধ্যেই পদভার গ্রহণ করতে হবে।

অন্যদিকে যাঁদের পদ থেকে সরানো হয়েছে, তাঁরা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলেও স্পষ্ট নির্দেশ দিয়েছে কমিশন।

ভোট ঘোষণার পর এত দ্রুত প্রশাসনিক রদবদলকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রাজ্যের শাসকশিবিরের অভিযোগ, নির্বাচন কমিশনের এই ‘অতিসক্রিয়তা’র নেপথ্যে বিজেপির প্রভাব রয়েছে। যদিও এ বিষয়ে এখনও কমিশনের তরফে আলাদা করে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভোটের আগে প্রশাসনের শীর্ষস্তরে এই হঠাৎ পরিবর্তন রাজ্যের নির্বাচনী পরিস্থিতিতে কী প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

কমিশনের নির্দেশ অনুযায়ী, কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয়েছে সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন অজয় নন্দা। একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি পদেও বদল আনা হয়েছে। পীযূষ পাণ্ডের পরিবর্তে আপাতত ওই দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে।

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনে বড় রদবদল করল নির্বাচন কমিশন। সোমবার সকালে পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষপদে বদলির নির্দেশ জারি করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি, আইজি—একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।