Share News নিউজ ব্যুরো,এখন কলকাতা : রবিবাসরীয় ছুটির দিনেই টলিপাড়ায় নেমে এল গভীর শোকের ছায়া। শ্যুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলা সিনেমা ও সিরিয়ালের পরিচিত মুখ Rahul Arunoday Banerjee। দিঘা সংলগ্ন তালসারির সমুদ্রে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ গোটা সিনেদুনিয়া।জানা গিয়েছে, একটি ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য তালসারিতে গিয়েছিলেন রাহুল। শ্যুটিং শেষে সমুদ্রে নামতেই ঘটে বিপত্তি। আচমকাই জলে তলিয়ে যান তিনি। দ্রুত উদ্ধার করার চেষ্টা হলেও শেষরক্ষা হয়নি। তাঁর এই অকাল মৃত্যুতে সহকর্মী থেকে অনুরাগী—সবাই স্তম্ভিত।২০০০ সালে ‘চাকা’ ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন রাহুল। পরবর্তীতে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন এবং দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। এরপর ‘জুলফিকার’, ‘বিদায় ব্যোমকেশ’, ‘ব্যোমকেশ গোত্র’, ‘আবার আসব ফিরে’, ‘জ্যাকপট’-সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও তাঁর আগ্রহ ছিল।এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অভিনেতা Rudranil Ghosh। তিনি বলেন, “রাহুল শুধু সহ-অভিনেতা নয়, আমার ভাইয়ের মতো ছিল। একসঙ্গে অভিনয় শেখা, চর্চা—সবকিছুর সাক্ষী আমি। ওর এইভাবে চলে যাওয়া আমি মেনে নিতে পারছি না।” তিনি আরও জানান, এই খবর এখনও তাঁর কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে।রুদ্রনীল শ্যুটিংয়ের সময় নিরাপত্তা ব্যবস্থার দিকেও প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাধারণত নিরাপত্তা খুব কড়া থাকে না। এই ঘটনার পর সেই বিষয়টি নতুন করে সামনে এল।রাহুলের এই মর্মান্তিক মৃত্যু বাংলা বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল। তাঁর কাজ ও স্মৃতি চিরকাল বেঁচে থাকবে দর্শকদের মনে। Post navigation ভোট ঘোষণার পরই রাজ্য পুলিশ প্রশাসনে বড় রদবদল নির্বাচন কমিশনের