Share News শুভশ্রী, এখন কলকাতা : দোল উৎসবের স্পেশাল ডিউটিতে যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিসকর্মীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে গড়বেতা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬০ নম্বর জাতীয় সড়কের উপর চন্দ্রকোনা রোড সংলগ্ন সাতবাঁকুড়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।দোল উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ দায়িত্বে যাচ্ছিলেন ওই পুলিসকর্মীরা। ভোররাতের ফাঁকা রাস্তায় আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির প্রবল ধাক্কা লাগে। সংঘর্ষের অভিঘাতে পুলিশের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই পুলিসকর্মীর মৃত্যু হয় বলে জানা গেছে।দুর্ঘটনায় আরও তিনজন পুলিসকর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল রাখার চেষ্টা চলছে।ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ও প্রশাসনের কর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ট্রাকটিকে আটক করা হয়েছে এবং চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।দোলের আনন্দের আবহে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কর্তব্যরত অবস্থায় সহকর্মীদের এই অকালমৃত্যুতে শোকপ্রকাশ করেছে পুলিশ মহল। Post navigation কলকাতার শেরিফের দায়িত্বে আন্তর্জাতিক খ্যাতির চলচ্চিত্র নির্মাতা Goutam Ghose কুইজ মঞ্চ থেকে কনট্রোভার্সির ঘর—সৌরভের নতুন ইনিংস ‘বিগ বস’