Oplus_16908288
Share News

দিপায়ণ ঘোষ, এখন কলকাতা : নদিয়া : দোলের দিন বিকেলে রক্তাক্ত তৃণমূল বুথ সভাপতি, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগদোলের উৎসবের মধ্যেই নদিয়ার কৃষ্ণনগরে রক্তারক্তি কাণ্ড। ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজ বিশ্বাস। বর্তমানে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করে চিকিৎসা চলছে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে মনীন্দ্রপল্লী এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাজ বিশ্বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই একদল যুবক সেখানে হামলা চালায়। রাজের সঙ্গীদের কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও, তাঁকে ধরে ফেলে দুষ্কৃতীরা। অভিযোগ, খুব কাছ থেকে ধারাল অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রথমে তাঁকে কৃষ্ণনগরে চিকিৎসা দেওয়া হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় নিয়ে আসা হয়।ঘটনার পর তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। আক্রান্তের পরিবার এবং স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, ভোটের আগে এলাকায় সন্ত্রাস সৃষ্টির লক্ষ্যেই বিজেপি কর্মীরা এই হামলা চালিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে জেলা বিজেপি নেতৃত্বের দাবি, এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং ইচ্ছাকৃতভাবে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে।এ ঘটনায় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।