Share News সানু মন্ডল, এখন কলকাতা : পাটনা – বিহার রাজনীতিতে বড় রদবদলের জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, বর্তমান মুখ্যমন্ত্রী Nitish Kumar খুব শিগগিরই দিল্লির জাতীয় রাজনীতিতে সক্রিয় হতে পারেন। তাঁকে জেডিইউ কোটায় রাজ্যসভায় পাঠানোর বিষয়ে জোর আলোচনা চলছে। ফলে প্রশ্ন উঠছে—তাহলে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে?বুধবার সকালে জেডিইউর জাতীয় কার্যনির্বাহী সভাপতি Sanjay Jha দিল্লি থেকে পাটনায় পৌঁছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। আগামিকাল পাটনায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী Rajiv Ranjan Singh (লল্লন সিং)। এনডিএ আইনসভা দলের বৈঠকেই চূড়ান্ত হতে পারে ভবিষ্যৎ রূপরেখা।রাজনৈতিক মহলের মতে, নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভায় গেলে বিজেপির হাতে যেতে পারে মুখ্যমন্ত্রিত্ব। সেক্ষেত্রে বর্তমান উপমুখ্যমন্ত্রী Samrat Choudhary-র নামই প্রথম সারিতে। একইসঙ্গে নীতীশ কুমারের ছেলে Nishant Kumar-কে উপমুখ্যমন্ত্রী করে সক্রিয় রাজনীতিতে আনার সম্ভাবনাও জোরদার হয়েছে।উল্লেখ্য, ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। সেই প্রেক্ষাপটে এই সম্ভাব্য ক্ষমতা হস্তান্তরকে অনেকেই পূর্বপরিকল্পিত ‘রোডম্যাপ’-এর অংশ হিসেবে দেখছেন। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় রাজনৈতিক অন্দরে জল্পনা অব্যাহত। বিহারের ক্ষমতার সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজ্য ও জাতীয় রাজনীতির। Post navigation আইআইটি খড়গপুরে এআই গবেষণায় বড় পদক্ষেপউদ্বোধন ‘জ্যোতি চ্যাটার্জি স্কুল অব ডিজিটাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ ভোটের মুখে হুমায়ুন কবীরকে Y+ সুরক্ষা, কেন্দ্রের সিদ্ধান্তে রাজনৈতিক চর্চা তুঙ্গে