Share News সানু মন্ডল, এখন কলকাতা : ভোটাধিকার রক্ষার দাবিতে শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বহু সাধারণ মানুষের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে আজ দুপুর ২টো থেকে ধর্মতলার মেট্রো চ্যানেল সংলগ্ন ডোরিনা ক্রসিংয়ে ধর্না কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।শুক্রবার সকাল থেকেই ধর্মতলায় তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ তৈরির কাজ প্রায় সম্পূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলা বজায় রাখতে নজরদারি বাড়ানো হয়েছে গোটা এলাকায়। ধর্নাস্থলের আশপাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হয়েছে।তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন বহু সাধারণ মানুষ। বিশেষ করে যাঁদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় তাঁদের বা তাঁদের পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরাও উপস্থিত থাকবেন ধর্নামঞ্চে।দলীয় নেতৃত্বের দাবি, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সরব। অতীতেও যখনই বাংলার মানুষের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে, তখনই তিনি পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন।তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধর্না কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার বার্তা দেওয়াই মূল লক্ষ্য। একই সঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় যাতে কোনও যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে, সেই দাবিও তুলে ধরা হবে এই কর্মসূচি থেকে। Post navigation ভোটের আগে তৃণমূলে আইনজীবীর যোগদান, সংগঠন মজবুত করতে নতুন মুখ সৌরভ চন্দ্র মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কলকাতায়: আপাতত বন্ধ ডবল এলপিজি সিলিন্ডারের নতুন সংযোগ