Share News শুভশ্রী, এখন কলকাতা : নেপালে বৃহস্পতিবার সাধারণ নির্বাচন (Nepal Election 2026) শুরু হয়েছে। সকাল ৭টায় কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। নেপালে রাজনৈতিক অস্থিরতার জেরে ভারত-নেপাল সীমান্তে শিলিগুড়ির পানিট্যাঙ্কি চেকপোস্ট মঙ্গলবার থেকে বন্ধ রাখা হয়েছে। সীমান্ত আগামী ৬ মার্চ সকাল থেকে পুনরায় খুলে দেওয়া হবে।৭২ ঘণ্টার জন্য সীমান্ত বন্ধ থাকায় দুই দেশের নাগরিকদের যাতায়াত ও বাণিজ্য কার্যত স্থগিত থাকবে। তবে জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স চলাচল অব্যাহত থাকবে। নেপাল থেকে নিয়মিত রোগীরা শিলিগুড়িতে চিকিৎসার জন্য আসেন। সীমান্ত বন্ধের কারণে তাদের চলাচলেও প্রভাব পড়বে।পানিট্যাঙ্কি সীমান্ত এলাকার বাণিজ্য মূলত নেপালের বাসিন্দাদের উপর নির্ভরশীল। তাই সীমান্ত বন্ধ হলে ভারতের সীমান্তবর্তী ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হবে। পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপক চক্রবর্তী জানিয়েছেন, নেপালে সাধারণ নির্বাচন এবং সেখানে স্থায়ী সরকার গঠনের দিকে ব্যবসায়ী মহল বিশেষ নজর রাখছেন। রাজনৈতিক অস্থিরতার ফলে সীমান্তে ব্যবসা মারাত্মকভাবে প্রভাবিত হয়।উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সরকারের পতন ঘটে গণবিক্ষোভের কারণে। জেন জিদের আন্দোলন ধীরে ধীরে গণআন্দোলনে পরিণত হয়, যা শেষ পর্যন্ত কেপি শর্মা ওলিকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে। এই প্রেক্ষাপটে আজকের ভোটকে নেপালের স্থায়ী সরকার গঠনের দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।সীমান্তবর্তী ব্যবসায়ীরা আশাবাদী, নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে ব্যবসা স্বাভাবিক হবে। তবে ভোটের দিনগুলোতে সীমান্তের ব্যবসা ও যাতায়াত বন্ধ থাকায় লোকাল ব্যবসায়ীদের পরিস্থিতি আপাতত চাপের মধ্যে থাকবে। Post navigation ভোটের আগে রক্তাক্ত হাওড়া, খুনে মূল চক্রীদের গ্রেফতার ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত: ‘টোমাহক’ ও ‘ডুমসডে’ যুদ্ধে নয়া অধ্যায়