Share News সানু, এখন কলকাতা ওয়াশিংটন/তেহরান: পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাতের আবহে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ পোস্ট করে তিনি দাবি করেন, ইতিমধ্যেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং শীর্ষ নেতৃত্ব কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। তাঁর কথায়, “যুদ্ধে ইরানের পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র।”ট্রাম্প আরও দাবি করেন, পরিস্থিতির গুরুত্ব বুঝেই তেহরান এখন সমঝোতার বার্তা দিচ্ছে। তবে তাঁর স্পষ্ট মন্তব্য, “এখন অনেক দেরি হয়ে গিয়েছে।” মার্কিন প্রশাসনের এই কড়া অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এ ধরনের প্রকাশ্য মন্তব্য সংঘাতকে আরও উসকে দিতে পারে।ইরানের তরফে যদিও ট্রাম্পের দাবির সরাসরি কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে তেহরান বরাবরই জানিয়ে এসেছে, তারা আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববাজারেও তার প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষত জ্বালানি তেলের দামে অস্থিরতা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।কূটনৈতিক মহলের মতে, পরিস্থিতি দ্রুত শান্ত না হলে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন নজর আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ ও পরবর্তী কূটনৈতিক তৎপরতার দিকে। Post navigation যাত্রী নিরাপত্তা কি সুরক্ষিত? সল্টলেক মেট্রোতে চাঙড় খসে উদ্বেগ ছুরি ও প্লাস্টিকেই শেষ! বেঙ্গালুরুতে নৃশংস খুনের নেপথ্যে প্রেম