Share News সানু, এখন কলকাতা : আসন বণ্টনকে কেন্দ্র করে বাম শিবিরে অস্বস্তি ক্রমশই বাড়ছে। Communist Party of India (Marxist)-এর সঙ্গে Indian Secular Front-এর ঘনিষ্ঠতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বামফ্রন্টের শরিক দল Revolutionary Socialist Party (আরএসপি) ও All India Forward Bloc। শরিকদের অভিযোগ, তাদের রাজনৈতিক মর্যাদা উপেক্ষা করে আইএসএফ-কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।আরএসপির সঙ্গে ছ’টি আসন—কালচিনি, আলিপুরদুয়ার, বাসন্তী, বোলপুর, কালীগঞ্জ ও বৈষ্ণবনগর—নিয়ে জট তৈরি হয়েছে। এর মধ্যে কালচিনি, বাসন্তী ও বোলপুর দাবি করেছে আইএসএফ, আর কালীগঞ্জ, বৈষ্ণবনগর ও আলিপুরদুয়ার চাইছে সিপিএম। আরএসপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ছ’টি আসন না পেলে তারা আলাদা প্রার্থী ঘোষণা করতে পারে। ইতিমধ্যে ফ্রন্ট চেয়ারম্যান Biman Bose-কে চিঠি দিয়ে ক্ষোভ জানিয়েছে দল।অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের দাবি করা দেগঙ্গা, পাঁচলা ও মধ্যমগ্রাম আসন নিয়েও টানাপোড়েন তুঙ্গে। দেগঙ্গা আইএসএফকে ছাড়া হলে পাঁচলায় লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে তারা। বামফ্রন্টের অন্দরে পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলেই বর্ণনা করছেন নেতারা।শরিকদের এক শীর্ষ নেতা বলেন, “দীর্ঘদিনের বোঝাপড়া অস্বীকার করে নতুন শক্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা দুর্বলতার লক্ষণ।” সব মিলিয়ে আসন রফা না হলে একাধিক কেন্দ্রে ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’-এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা ভোটের আগে বাম শিবিরে চাপ আরও বাড়াবে। Post navigation দর্শকহীন যুবভারতী, ওড়িশা ম্যাচে কড়া শাস্তি এআইএফএফের—ক্ষুব্ধ মোহনবাগান পরাজয়ের সিঁড়ি বেয়ে শেষমেশ রাজ্যসভায় রাহুল