fresh crime scene at night
Share News

সানু মন্ডল, এখন কলকাতা : বেঙ্গালুরুতে ফের নৃশংস হত্যাকাণ্ড। লিভ-ইন সম্পর্কে জড়িত এক ব্যক্তিকে কুপিয়ে ও দমবন্ধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হল এক অভিনেত্রী-সহ তিনজনকে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মঞ্জুনাথনগর এলাকায় ১৮ ফেব্রুয়ারি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম মোহন রাও (৪০)। তিনি স্ত্রীকে ছেড়ে অভিনেত্রী উর্মিলা ওরফে বিন্দুর সঙ্গে বসবাস করছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিন্দুর সঙ্গে লরি চালক বিনয়ের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং তাঁরা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। অভিযোগ, সেই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ান মোহন।ডিসিপি ডি এল নাগেশ জানান, পরিকল্পনা করেই মোহনকে সরানোর ছক কষা হয়। ঘটনার রাতে তাঁকে মদ্যপান করানো হয় এবং পরে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আঘাত করা হয়। অভিযোগ, মুখে প্লাস্টিক পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। মৃতদেহ বাড়িতেই ফেলে রাখা হয়েছিল।তিন দিন পর মঞ্জুনাথনগরের ওই বাড়ি থেকে দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল পরিদর্শনের পর খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে অভিনেত্রী বিন্দু, তাঁর প্রেমিক বিনয় ও সহযোগী ধনুশ গৌরার নাম। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান, পরকীয়ার সম্পর্ক ও বিয়ের পরিকল্পনাকে ঘিরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার তদন্ত চলছে।