Share News

শুভশ্রী, এখন কলকাতা : রাজ্যজুড়ে জোরকদমে শুরু হয়েছে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’। তবে সেই যাত্রায় প্রত্যাশিত ভিড় না হওয়ায় অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব। ভিনরাজ্যের হাইপ্রোফাইল নেতা থেকে শুরু করে রাজ্যের শীর্ষ নেতৃত্বকে সভায় আনলেও বহু জায়গায় মাঠ ফাঁকাই দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।কলকাতার প্রাণকেন্দ্র রানি রাসমণি অ্যাভিনিউ হোক বা জেলা শহর—আমতা, লালগড় কিংবা বনগাঁ—একাধিক সভাতেই লোকসমাগম কম হওয়ায় দলের কর্মীদের মধ্যেই হতাশার সুর শোনা যাচ্ছে। সভাস্থল থেকেই কয়েকজন মহিলাকে বলতে শোনা যায়, “দিদিই অনেক ভালো।” দীর্ঘক্ষণ রোদের মধ্যে অপেক্ষা করেও শেষ পর্যন্ত মিঠুন চক্রবর্তী আসার আগেই অনেকেই সভাস্থল ছেড়ে চলে যান।কলকাতার সভায় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য উপস্থিত থাকলেও ভিড় কম হওয়ার আশঙ্কায় সেখানে শেষ পর্যন্ত উপস্থিত থাকেননি অভিনেতা তথা বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী। ফাঁকা চেয়ার নিয়েই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান শমীক।অন্যদিকে, বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার লালগড়ে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ ঘিরেও দেখা যায় একই ছবি। স্থানীয় সূত্রের খবর, নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পরে সেখানে পৌঁছয় যাত্রার রথ। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রথ না আসায় অনেক কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরে যান।ফলে লালগড়ে যখন দিলীপ ঘোষ বক্তব্য রাখছিলেন, তখন সেখানে উপস্থিত ছিলেন গুটিকয় মানুষ। সব মিলিয়ে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় ভিড়ের অভাব রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।