Share News নিউজ ব্যুরো,এখন কলকাতা: বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আবারও সামনে এল পাহাড়ের দীর্ঘদিনের দাবি গোর্খাল্যান্ড ইস্যু। সোমবার শিলিগুড়িতে গোর্খা সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি Nitin Nabin। সেই বৈঠকে গোর্খা প্রতিনিধিরা দাবি জানান, গোর্খাল্যান্ড সম্ভব না হলে অন্তত উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক। পাশাপাশি পাহাড়ে দীর্ঘদিন ধরে চলা নানা সমস্যার কথাও তুলে ধরা হয়।বঙ্গ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-র কর্মসূচিতে অংশ নিতে এদিন বাংলায় আসেন নিতিন নবীন। শিলিগুড়িতে আয়োজিত বৈঠকে তাঁকে ঐতিহ্যবাহী গোর্খা টুপি পরিয়ে স্বাগত জানান গোর্খা প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে পাহাড়ের প্রশাসনিক সমস্যা, উন্নয়ন ও কর্মসংস্থানের অভাবের মতো একাধিক বিষয়।বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ Raju Bista বলেন, প্রত্যেকের নিজের বক্তব্য প্রকাশ করার স্বাধীনতা রয়েছে এবং তা প্রকাশ করাও উচিত। তাঁর কথায়, “কষ্ট ভেতরে চেপে রাখার প্রয়োজন নেই, বাইরে বলা দরকার। ভারতীয় জনতা পার্টি চায় আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হোক।”তিনি আরও দাবি করেন, ২০০৭ সালের আন্দোলনের পর পাহাড়ে Gorkhaland Territorial Administration বা জিটিএ গঠন হলেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। পাহাড়ের সমস্যাগুলির স্থায়ী সমাধান এখনও হয়নি বলেই মত স্থানীয়দের।রাজু বিস্তার দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে, তাহলে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব হবে। গোর্খাল্যান্ড ইস্যু ঘিরে এই নতুন করে দাবি উঠতেই রাজ্যের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল পাহাড়ের প্রশ্ন। Post navigation ভোটের আগে মাস্টারস্ট্রোক? রাজ্য কর্মীদের জন্য ৭ম পে কমিশনের প্রতিশ্রুতি বিজেপির দোলপূর্ণিমাতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, রং খেলায় কি বিধিনিষেধ? জ্যোতিষীর মত জানুন