Share News

শুভশ্রী, এখন কলকাতা : ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক মহলে জোরদার প্রচার শুরু হয়ে গেছে। বিভিন্ন দল জনমুখী একাধিক প্রতিশ্রুতি ঘোষণা করছে। এরই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল Bharatiya Janata Party। দলের তরফে জানানো হয়েছে, তারা ক্ষমতায় এলে মাত্র ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে।উল্লেখ্য, রাজ্যে বর্তমানে ষষ্ঠ পে কমিশন কার্যকর রয়েছে, যার মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারের সঙ্গে সমতা রেখে ডিএ এবং নতুন বেতন কাঠামোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সেই প্রেক্ষাপটে বিজেপির এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।দলীয় নেতৃত্বের দাবি, কর্মীদের আর্থিক স্বস্তি দিতে দ্রুত পদক্ষেপ করা হবে এবং সপ্তম পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রশাসনিক প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত এবং তা আদৌ ভোটে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারি কর্মীদের বড় অংশই দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ ও বেতন সংশোধনের দাবি জানিয়ে আসছেন। ফলে এই ইস্যু নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এখন দেখার, ভোটের লড়াইয়ে এই প্রতিশ্রুতি কতটা প্রভাব ফেলতে পারে।