Share News

নিউজ ব্যুরো,এখন কলকাতা : ইসিআই–এর বিশেষ সংশোধিত ভোটার তালিকা (এসআইআর) প্রকাশকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। চূড়ান্ত তালিকায় প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র কেন্দ্র Bhabanipur-এ প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী।সোমবার এ বিষয়ে প্রথমবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। নাম না করেই জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার Gyanesh Kumar-এর বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। মমতা বলেন, “ভোটারদের নাম ভ্যানিশ করা হচ্ছে। দেশের সংবিধান আজ বিপদের মুখে। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারও সংকটে পড়েছে। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে।”ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি নিয়ে বিশেষ করে নিজের কেন্দ্র ভবানীপুরের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ভবানীপুর একটি ছোট কেন্দ্র, যেখানে মোট ভোটার সংখ্যা প্রায় ২ লক্ষ ৬ হাজার। তাঁর অভিযোগ, সেখান থেকে প্রথমে প্রায় ৪৪ হাজার এবং পরে আরও বহু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত ভোটার বাদ গেলে কেন্দ্রটিতে ভোটারই বা কতজন থাকবেন।তবে এই পরিস্থিতিতেও আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, “ভবানীপুরে আমিই জিতব। এক ভোটে হলেও জিতব।” একই সঙ্গে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি।ভোটার তালিকা সংশোধনকে ঘিরে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই তীব্র আকার নিয়েছে। আগামী দিনে এই ইস্যু রাজ্য রাজনীতিতে আরও বড় বিতর্কের জন্ম দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।