Share News শুভশ্রী, এখন কলকাতা : এসআইআর (SIR) ইস্যু ঘিরে রাজ্য রাজনীতি যখন তপ্ত, তখনই বড় পদক্ষেপ করল কেন্দ্র। ভারতীয় নাগরিকত্বের জন্য ক্রমবর্ধমান আবেদনের জেরে পশ্চিমবঙ্গে আরও দু’টি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে রাজ্যে নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের নিষ্পত্তির জন্য কমিটির সংখ্যা বেড়ে দাঁড়াল চারটিতে।স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এসআইআর সংক্রান্ত পরিস্থিতির পর থেকেই নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগে থেকেই রাজ্যে দু’টি কমিটি কার্যকর ছিল। কিন্তু বিপুল পরিমাণ আবেদন জমা পড়ায় দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অতিরিক্ত দু’টি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক স্তরে যাতে কোনও জটিলতা না তৈরি হয় এবং আবেদনকারীরা দীর্ঘদিন অপেক্ষায় না থাকেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে দাবি কেন্দ্রের।রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। শাসক ও বিরোধী—উভয় শিবিরই বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। একদিকে কেন্দ্রের দাবি, এটি সম্পূর্ণ প্রশাসনিক পদক্ষেপ; অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এসআইআর আবহে বিষয়টি রাজনৈতিক রঙ পাচ্ছে।নতুন কমিটিগুলি দ্রুত কাজ শুরু করবে বলে জানা গিয়েছে। আবেদন যাচাই-বাছাই এবং প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার আশ্বাসও দিয়েছে কেন্দ্র। নাগরিকত্ব সংক্রান্ত এই সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক পারদ আরও চড়তে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। Post navigation যাত্রী নিরাপত্তা কি সুরক্ষিত? সল্টলেক মেট্রোতে চাঙড় খসে উদ্বেগ বাহিনী-সঙ্কটে এক দফা বাতিল, ভোটে কড়া নজরদারির বার্তা সিইওর