Share News শুভশ্রী, এখন কলকাতা: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির আবহ থাকলেও উল্টো চিত্র দেখা গেল সোনার বাজারে। টানা কয়েক দিনের দামের উত্থান-পতনের পর ৫ মার্চ বড়সড় স্বস্তি মিলল ক্রেতাদের। বিশেষ করে বিয়ের মরশুমে এই দাম কমায় সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে।আজ ২৪ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি কমেছে ১৯০ টাকা। ফলে বর্তমানে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে খরচ হবে ১৬,০১০ টাকা। অন্যদিকে গয়না তৈরিতে ব্যবহৃত ২২ ক্যারেট সোনার দামও কমেছে গ্রাম প্রতি ১৮০ টাকা। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে খরচ হবে ১,৫২,১০০ টাকা।এছাড়া, পুরনো সোনা বিক্রি করতে চাইলে গ্রাম প্রতি মিলবে ১৪,৫৬৯ টাকা, যা গতকালের তুলনায় ১৭৩ টাকা কম। ১৮ ক্যারেট সোনার ক্ষেত্রেও মিলেছে স্বস্তি। গ্রাম প্রতি ১৪৫ টাকা কমে বর্তমানে ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১২,৪৯০ টাকা।শুধু সোনা নয়, কমেছে রুপোর দামও। ১ কেজি রুপোর দাম কমেছে ২,২৭০ টাকা। বর্তমানে ১ কেজি রুপোর বাজারদর ২,৭০,১৭০ টাকা।তবে মনে রাখতে হবে, এই দাম কেবলমাত্র ধাতুর মৌলিক মূল্য। গয়না কিনলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। স্বর্ণশিল্প বাঁচাও কমিটি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজার, ডলারের দর ও ভূরাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে সোনা-রুপোর দাম ওঠানামা করে। তাই কেনার আগে বাজারদর যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। Post navigation ইরান উত্তেজনার মাঝেই আমেরিকার ‘মিনিটম্যান-৩’ পরীক্ষা, পরমাণু বার্তা কি স্পষ্ট? ভোটের আগে রক্তাক্ত হাওড়া, খুনে মূল চক্রীদের গ্রেফতার