Share News শুভশ্রী, এখন কলকাতা :ইরানকে ঘিরে তীব্র ভূরাজনৈতিক উত্তেজনার মাঝেই পরমাণু বোমা বহনে সক্ষম আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র LGM-30G Minuteman III-এর সফল পরীক্ষা করল আমেরিকা। মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার Vandenberg Space Force Base থেকে উৎক্ষেপণ করা হয় এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র। মার্কিন সামরিক সূত্রের দাবি, এটি ছিল পূর্বনির্ধারিত রুটিন পরীক্ষা এবং চলমান ইরান-সংকটের সঙ্গে এর সরাসরি কোনও সম্পর্ক নেই।মার্কিন United States Air Force Global Strike Command জানায়, পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬,০০০ মাইল দূরের Marshall Islands-এর নির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত হানে। ঘণ্টায় ১৫,০০০ মাইলেরও বেশি গতিবেগসম্পন্ন ‘মিনিটম্যান-৩’ আমেরিকার কৌশলগত পরমাণু প্রতিরোধ ব্যবস্থার অন্যতম স্তম্ভ।উল্লেখযোগ্যভাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় নিক্ষিপ্ত Little Boy পরমাণু বোমা যে ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল, সামরিক বিশ্লেষকদের মতে ‘মিনিটম্যান-৩’ তার তুলনায় বহু গুণ শক্তিশালী ও আধুনিক ওয়ারহেড বহনে সক্ষম। ফলে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে—ইরান পরিস্থিতি ঘিরে কি পরমাণু শক্তির প্রদর্শন বাড়াচ্ছে ওয়াশিংটন?যদিও মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে, এ পরীক্ষা সম্পূর্ণ নিয়মিত এবং প্রতিরক্ষা প্রস্তুতির অংশ। তবুও পশ্চিম এশিয়ার অস্থিরতার আবহে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কূটনৈতিক মহলে নতুন জল্পনা উস্কে দিয়েছে। Post navigation এফ-৩৫-এর হামলায় ইরানি জেট ধ্বংস, ইজরায়েল-ইরান সংঘাতে নতুন বিস্ফোরণ বিয়ের মরশুমে বড় সুখবর, এক লাফে কমল সোনা-রুপো