Share News শুভশ্রী, এখন কলকাতা : হায়দরাবাদে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল দক্ষিণী তারকা জুটি Vijay Deverakonda ও Rashmika Mandanna-র গ্র্যান্ড রিসেপশন। বিয়ের পর থেকেই এই জুটিকে ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে, আর বুধবার সন্ধ্যার রিসেপশনে সেই উন্মাদনা যেন আরও কয়েকগুণ বেড়ে যায়।রিসেপশনের সাজে ঐতিহ্যকেই প্রাধান্য দিয়েছেন দুই তারকা। রশ্মিকার পরনে ছিল সিঁদুর লাল শাড়ি, কালো সরু পাড়ে সোনালি জরির সূক্ষ্ম কাজ। গলা ভর্তি সোনার গয়না, বিশেষভাবে নজর কেড়েছে তাঁর মঙ্গলসূত্র। সিঁথিতে সিঁদুর, খোঁপায় ফুল—সব মিলিয়ে একেবারে ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় নববধূর রূপে ধরা দেন তিনি। অন্যদিকে বিজয়ের পরনে ছিল ঘিয়ে-সোনালি পাড়ের ধুতি ও কুর্তা। বিয়ের মতো রিসেপশনেও সরল অথচ ঐতিহ্যনিষ্ঠ সাজেই ধরা দেন অভিনেতা।পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা যায় নবদম্পতিকে। বিনোদন জগতের একাধিক তারকার উপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে। বলিউড থেকে শুরু করে তেলুগু, তামিল, মালায়ালম ও কন্নড় ছবির তারকারা আমন্ত্রিত বলে জানা গিয়েছে।উল্লেখযোগ্যভাবে, বিয়ের পর প্রধানমন্ত্রী Narendra Modi ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেছেন বিজয়-রশ্মিকা। তাঁদের রিসেপশনে উচ্চপ্রোফাইল অতিথিদের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ব্যবস্থাও ছিল কড়া।সব মিলিয়ে, দক্ষিণী এই তারকা জুটির রিসেপশন এখন বিনোদন দুনিয়ার অন্যতম চর্চিত আয়োজন। Post navigation প্লেব্যাক ছাড়লেও থামছেন না! স্পষ্ট বার্তা Arijit Singh-এর বড়পর্দায় প্রথমবার রজনীকান্ত–শাহরুখ, ‘জেলার ২’-এ থাকছে একাধিক চমক