Share News শুভশ্রী, এখন কলকাতা : প্লেব্যাক গানের জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ঘিরে তুমুল চর্চার মাঝেই অবশেষে মুখ খুললেন দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী Arijit Singh। সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি স্পষ্ট জানিয়েছেন, “২০২৬ শুধু নয়, ২০২৭ সালেও সিনেমায় আমার গান শুনতে পাবেন।” তাঁর এই বক্তব্যে খানিকটা স্বস্তি ফিরেছে অনুরাগীদের মনে।৩৮ বছর বয়সে হঠাৎ প্লেব্যাক থেকে বিদায়ের সিদ্ধান্তে স্তব্ধ হয়ে গিয়েছিল সংগীতপ্রেমী মহল। তবে গায়ক জানিয়েছেন, নতুন করে আর প্লেব্যাক গান রেকর্ড না করলেও আগে থেকে চুক্তিবদ্ধ এবং হাতে থাকা সমস্ত কাজ তিনি সম্পূর্ণ করবেন। ফলে আগামী দু’বছর মুক্তি পেতে চলা একাধিক ছবিতে তাঁর কণ্ঠ শোনা যাবে।পাশাপাশি ট্রোলিং নিয়েও সরব হয়েছেন তিনি। ভক্তদের উদ্দেশে তাঁর বার্তা, অমূলক বিতর্ক বা তর্কে না জড়াতে। শিল্পীর কথায়, “সংগীতই আমার পরিচয়, সেটাই থাকুক সামনে।” তাঁর এই সংযত অবস্থান অনেকের প্রশংসা কুড়িয়েছে।ভারতীয় সিনেমার গানে গত এক দশকের বেশি সময় ধরে যে নামটি শীর্ষে, তিনি অরিজিৎ সিং। বলিউড থেকে আঞ্চলিক ছবি—সব ক্ষেত্রেই তাঁর কণ্ঠ মানেই সুপারহিটের সম্ভাবনা। তাই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরা। তবে সাম্প্রতিক বার্তায় স্পষ্ট, আপাতত তাঁর কণ্ঠ হারাচ্ছে না সিনেমা দুনিয়া। Post navigation কুইজ মঞ্চ থেকে কনট্রোভার্সির ঘর—সৌরভের নতুন ইনিংস ‘বিগ বস’ রিসেপশনে রাজকীয় চমক! ঐতিহ্যের সাজে নজর কাড়লেন বিজয়-রশ্মিকা