Share News দীপায়ন ঘোষ, এখন কলকাতা : ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে একটি অ্যাকশন ক্যামেরা থেকে। হামলার দৃশ্য রেকর্ড করতে জঙ্গিরা যে GoPro Hero 12 ব্যবহার করেছিল বলে সন্দেহ, তার তথ্য পেতে এবার বেজিংয়ের সাহায্য চাইল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। জম্মুর আদালতে এ সংক্রান্ত আবেদন জানিয়েছে সংস্থাটি, যা মঞ্জুর হয়েছে।এনআইএ-র দাবি, হামলার ষড়যন্ত্রে ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে একটি ইলেকট্রনিক যন্ত্র নিয়ে সন্দেহ দৃঢ় হয় তদন্তকারীদের। সেটি একটি গো প্রো ক্যামেরা, যা চিনের এক ডিস্ট্রিবিউটারের মাধ্যমে কেনা হয়েছিল বলে অনুমান। নির্মাতা সংস্থা GoPro BV তদন্তকারীদের জানিয়েছে, ক্যামেরাটি চিনের ‘এ-ই গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর কাছে সরবরাহ করা হয়েছিল এবং ২০২৪ সালের ৩০ জানুয়ারি চিনের ডংগুয়ানে সেটি সক্রিয় হয়। তবে পরবর্তীতে সেটি কার হাতে যায়, সে বিষয়ে তাদের কাছে তথ্য নেই।তদন্তকারীদের মতে, ক্যামেরার মেমোরি ও সংশ্লিষ্ট ডেটা থেকে হামলার আগে জঙ্গিরা কোথায় কোথায় গিয়েছিল, কী প্রস্তুতি নিয়েছিল—তার গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। নির্মাতা সংস্থার দাবি, বিস্তারিত তথ্য একমাত্র চিন প্রশাসনের পক্ষেই দেওয়া সম্ভব। সেই কারণেই বেজিংয়ের সহায়তা চাওয়া হয়েছে।উল্লেখ্য, পহেলগাঁও হামলায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়। ঘটনার পূর্ণাঙ্গ চিত্র জানতে এখন ক্যামেরার তথ্যই ভরসা এনআইএ-র। Post navigation ৬০ লক্ষ ভোটারের শুনানি না মেটা পর্যন্ত নির্বাচন স্থগিতের দাবি অধীরের বার্জ টাউনের ভগ্ন বাংলোয় জাগে স্বাধীনতার স্মৃতি, সংরক্ষণের দাবিতে সরব ইতিহাসপ্রেমীরা