Share News শুভশ্রী, এখন কলকাতা : উত্তর ২৪ পরগনার অন্যতম ব্যস্ত সড়ক Barrackpore–Barasat রোড এবার চার লেনে সম্প্রসারিত হতে চলেছে। দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল রাজ্য পূর্ত দফতর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ওয়ার্ক অর্ডারও ইস্যু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।প্রতিদিন সকাল ও সন্ধ্যার অফিস টাইমে এই রাস্তায় চরম যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে মসজিদ মোড়, নোনাচন্দনপুকুর বাজার, বটতলা মোড় ও জাফরপুর মোড় এলাকায় গাড়ির দীর্ঘ লাইন নিত্যদিনের ছবি। এতে ভোগান্তির শিকার হন হাজার হাজার নিত্যযাত্রী, ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষ। বহুদিন ধরেই স্থানীয় বাসিন্দারা রাস্তাটি চওড়া করার দাবি জানিয়ে আসছিলেন।পূর্ত দফতরের এক আধিকারিক জানিয়েছেন, রাস্তা সম্প্রসারণের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নও করা হবে। কাজ সম্পূর্ণ হলে যান চলাচল অনেকটাই স্বচ্ছন্দ হবে বলে আশা প্রশাসনের।প্রকল্পের কাজ দ্রুত শুরু করে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন মিলবে বলে মনে করা হচ্ছে। চার লেনের এই রাস্তা চালু হলে উত্তর ২৪ পরগনার গুরুত্বপূর্ণ এই করিডরে যাতায়াত আরও দ্রুত ও নিরাপদ হবে। Post navigation বর্ডারে মাদকবিরোধী অভিযানে সাফল্য, ১,০৮৩ নিষিদ্ধ ক্যাপসুল উদ্ধার, গ্রেফতার যুবক নতুন নন্দীগ্রাম কি ভবানীপুর? ভোটার তালিকা ঘিরে তুঙ্গে রাজনৈতিক সংঘাত