Share News

তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থক নন। তবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করে কবীর সুমন বলেন, “আমাদের শহর আগে এত সুন্দর ছিল না। আমার পাশে বসে থাকা মানুষটির কল্যাণেই অনেক পরিবর্তন হয়েছে। বিধানচন্দ্র রায়ের পর কলকাতার রাস্তাঘাটে এত উন্নতি হয়েছে।”

ধর্না মঞ্চে উপস্থিত হয়ে এদিন গানও শোনান কবীর সুমন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ গানটি পরিবেশন করেন। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ‘পথে আবার নামো সাথী’ গানটিও গান তিনি।

অন্যদিকে একই মঞ্চ থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কবি জয় গোস্বামী। তিনি বলেন, “অন্যায় হচ্ছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এটা শুধু আমার ব্যক্তিগত কথা নয়।” তাঁর অভিযোগ, ৯০ বছরের বেশি বয়সী মানুষকেও নিজের পরিচয় প্রমাণ করতে যেতে হচ্ছে। এমনকি এই পরিস্থিতিতে কেউ কেউ মানসিক চাপে আত্মহত্যা করছেন বা মৃত্যুর ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি। এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।