Share News মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বহু সাধারণ মানুষের নাম বাদ গিয়েছে! তার প্রতিবাদে আজ, শুক্রবার দুপুর ২টোয় ধরনায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ধর্না মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতাদিকে আঙুল দেখিয়ে কথা বলছেন জ্ঞানেশ কুমার। উনি যদি নির্বাচন কমিশনারের পদে না থাকতেন, তাহলে সেই আঙুল কেটে নিতাম।” কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবির এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে এবং একে অশোভন ও হুমকিসূচক বলে দাবি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। Post navigation মমতার পাড়ায় ‘ভূত’! মৃত ঘোষিত ২২ জনকে মঞ্চে আনার দাবি মুখ্যমন্ত্রীর ধর্মতলার ধর্না মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন গায়ক ও প্রাক্তন সাংসদ কবীর সুমন। ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘ ভোট দেওয়া আমার অধিকার। এটা মৌলিক অধিকার রক্ষার লড়াই। ‘