Share News নিউজ ব্যুরো এখন কলকাতা : পাইকপাড়ায় শনিবার সকালে পরপর বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে ঘনবসতিপূর্ণ অঞ্চল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বন্ধ স্থানীয় ক্লাবঘরে আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে ক্লাবঘরের ছাদের একাংশ উড়ে যায় এবং তার ধাক্কায় পাশের বাড়ির টিনের চাল ভেঙে পড়ে। এমনকি একটি বহুতলের ছাদেও উড়ে গিয়ে পড়ে টিনের অংশ। পরপর বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘুম ভাঙে স্থানীয় বাসিন্দাদের, অনেকেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।বিস্ফোরণের পরেই ওই ঘরে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি এলাকা ঘিরে ফেলে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ক্লাবঘরের ভিতরে বিস্ফোরক মজুত থাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই বাড়িতে কেউ বোমা মজুত করে রেখেছিল।এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই সেখানে বোমা রাখা হয়েছিল। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্ফোরণের উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। Post navigation ধর্মতলার ধর্না মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন গায়ক ও প্রাক্তন সাংসদ কবীর সুমন। ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘ ভোট দেওয়া আমার অধিকার। এটা মৌলিক অধিকার রক্ষার লড়াই। ‘ ধরনা মমতার ঘোষণা, আজ থেকেই অ্যাকাউন্টে যুবসাথীর টাকা