Share News শুভশ্রী, এখন কলকাতা : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে চরম সঙ্কটে পড়েছে Pakistan। জ্বালানি ঘাটতি, অর্থনৈতিক দুরবস্থা এবং সীমান্ত উত্তেজনা—সব মিলিয়ে কার্যত দেওয়ালে পিঠ ঠেকেছে Shehbaz Sharif সরকারের। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে কোভিড কালের মতো কিছু বিধিনিষেধ ফের চালু করার পরিকল্পনাও করছে ইসলামাবাদ।ইরান সংঘাতের জেরে গুরুত্বপূর্ণ জলপথ Strait of Hormuz দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে পাকিস্তান। এই পথ দিয়েই মূলত জ্বালানি আমদানি করত দেশটি। পাকিস্তানের অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মাত্র ২৮ দিনের পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে। অপরিশোধিত তেলের জোগান রয়েছে মাত্র ১০ দিনের, আর এলপিজি মজুত রয়েছে প্রায় ১৫ দিনের মতো।এই পরিস্থিতিতে জ্বালানির ব্যবহার কমাতে নতুন পরিকল্পনা করছে সরকার। সূত্রের খবর, সপ্তাহে অন্তত দু’দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করা এবং স্কুল-কলেজে অনলাইন ক্লাস শুরু করার কথা ভাবা হচ্ছে। লক্ষ্য একটাই—দেশজুড়ে জ্বালানির চাহিদা কমানো।অন্যদিকে সীমান্ত পরিস্থিতিও ক্রমেই জটিল হচ্ছে। Afghanistan–এর সঙ্গে সংঘাত বাড়ছে পাকিস্তানের। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ডে আশ্রয় নিয়ে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। সেই ঘাঁটি ধ্বংস করতে পাকিস্তান সেনা অভিযান শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘গজ়ব লিল-হক’।তবে আফগানিস্তানের তালিবান প্রশাসনের দাবি, পাকিস্তান সেনা সাধারণ জনবসতিপূর্ণ এলাকাতেই হামলা চালিয়েছে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক ও জ্বালানি সঙ্কটে জর্জরিত পাকিস্তানের পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। Post navigation রাশিয়ান তেল নিয়ে নয়া সিদ্ধান্ত, ভারতকে সাময়িক ছাড় দিল আমেরিকা মমতার পাড়ায় ‘ভূত’! মৃত ঘোষিত ২২ জনকে মঞ্চে আনার দাবি মুখ্যমন্ত্রীর