Oplus_16908288
Share News

দিপায়ণ ঘোষ, এখন কলকাতা : তারকেশ্বরে দোলের দিনে মর্মান্তিক মৃত্যু, দুধপুকুরে তলিয়ে গেল দশম শ্রেণির ছাত্রতারকেশ্বর: দোলের আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে। রঙের উৎসবের দিন তারকেশ্বরে দুধপুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রের। মৃতের নাম চঞ্চল ঘোষ (১৬)। বাড়ি তারকেশ্বরের ভঞ্জীপুর গ্রামে। ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে দোল খেলায় মেতে ওঠার পর কয়েক জন বন্ধুর সঙ্গে তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধপুকুরে স্নান করতে নামে চঞ্চল। আচমকাই জলের তলায় তলিয়ে যায় সে। বন্ধুরা প্রথমে তাকে খুঁজে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় মানুষজন ছুটে আসেন। খবর দেওয়া হয় তারকেশ্বর থানায়।পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেন। প্রায় আট ঘণ্টার দীর্ঘ অনুসন্ধানের পর রাতের দিকে পুকুর থেকে চঞ্চলের দেহ উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।পরিবার সূত্রে জানা গিয়েছে, চঞ্চল স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনায় মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে হিসেবে পরিচিত ছিল সে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা ও আত্মীয়স্বজন। গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা।ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।