Share News দিপায়ণ ঘোষ, এখন কলকাতা : কলকাতা, নিজস্ব সংবাদদাতা: রবিবার, ১ মার্চ লালগোলা–শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়তে চলেছে। কৃষ্ণনগর–লালগোলা শাখায় রক্ষণাবেক্ষণের কাজ (ট্রাফিক ও পাওয়ার ব্লক) থাকায় সকাল ১০টা ৪০ মিনিট থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত আংশিকভাবে ব্যাহত হবে পরিষেবা। এই মর্মে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।রেল সূত্রে খবর, আপ ও ডাউন মিলিয়ে একাধিক ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে কৃষ্ণনগর–লালগোলা (৩১৮৬১ আপ ও ৩১৮৬৪ ডাউন), রানাঘাট–লালগোলা (৩১৭৭৩ আপ ও ৩১৭৭৪ ডাউন) এবং শিয়ালদহ–লালগোলা (৫৩১৭১ ও ৫৩১৮০ ডাউন)।এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। হাজারদুয়ারি এক্সপ্রেস (১৩১১৩ আপ) লালগোলার পরিবর্তে কৃষ্ণপুরে যাত্রা শেষ করবে এবং ১৩১১৪ ডাউন কৃষ্ণপুর থেকে বিকেল ৫টায় ছাড়বে। রানাঘাট–লালগোলা মেমু (৬৩১৩৩ আপ) কৃষ্ণপুর পর্যন্ত চলবে। শিয়ালদহ–লালগোলা (৬৩১০৭ আপ/৬৩১০৪ ডাউন) ও রানাঘাট–লালগোলা ইএমইউ (৩১৭৬৯ আপ/৩১৭৭০ ডাউন) ট্রেনগুলি লালগোলার বদলে মুর্শিদাবাদ পর্যন্ত চলাচল করবে।বিশেষ ব্যবস্থায় ৩১৮১৯ আপ ট্রেনটি কৃষ্ণনগর থেকে সকাল ১০:৪০-এ ছেড়ে কাশিমবাজার পর্যন্ত স্পেশাল প্যাসেঞ্জার হিসেবে চলবে এবং দুপুর ১২:৩০-এ সেখান থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে। যাত্রীদের ভোগান্তি এড়াতে আগাম বিকল্প পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। Post navigation মেলায় বাইক পার্কিং ঘিরে রক্তাক্ত সংঘর্ষ, রাজপুর–সোনারপুরে পুলিশ পিকেট দোলের দিনে তারকেশ্বরে মর্মান্তিক দুর্ঘটনাদুধপুকুরে তলিয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্র চঞ্চল ঘোষ