Share News সানু, এখন কলকাতা, তামিল সুপারস্টার Vijay ও তাঁর স্ত্রী Sangeetha Sornalingam-এর ২৭ বছরের দাম্পত্যে ইতি টানার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন মহলে। সম্প্রতি সঙ্গীতা বিবাহবিচ্ছেদের পিটিশন দাখিল করেছেন বলে জানা গিয়েছে। সেখানে বিজয়ের বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলা হয়েছে। যদিও সংশ্লিষ্ট অভিনেত্রীর নাম প্রকাশ্যে আসেনি, তবে বিষয়টি ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, বিদেশে একাধিক অনুষ্ঠানে ওই অভিনেত্রীর সঙ্গে বিজয়ের উপস্থিতি এবং ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে পিটিশনে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি বিজয়। এদিকে শোনা যাচ্ছে, আইনি লড়াই এড়িয়ে সমঝোতার পথে হাঁটতে চাইছেন অভিনেতা। স্ত্রী সঙ্গীতা এবং তাঁদের দুই সন্তান— জেসন সঞ্জয় ও দিব্যা সাশার জন্য মোট ২৫০ কোটি টাকা খোরপোশ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। উভয় পক্ষ রাজি হলে মামলা আদালতের বাইরে মিটে যেতে পারে বলেই সূত্রের খবর। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী Trisha Krishnan-এর নাম ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও এই প্রসঙ্গে বিজয় বা তৃষা কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সঙ্গীতা। দীর্ঘদিন ব্যক্তিজীবন আড়ালে রাখলেও আচমকা এই বিচ্ছেদের খবর তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। Post navigation মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না: স্থায়ীকরণ-সহ একাধিক দাবিতে পার্শ্ব শিক্ষকদের মিছিল ভোটের আগে তৃণমূলে আইনজীবীর যোগদান, সংগঠন মজবুত করতে নতুন মুখ সৌরভ চন্দ্র