Share News শুভশ্রী, এখন কলকাতা : বায়ুসেনার সুখোই–৩০ এমকেবিআই যুদ্ধবিমান। এই দুর্ঘটনায় শহিদ হয়েছেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর। শুক্রবার সকালে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা। শহিদ পাইলটদের মধ্যে পূর্বেশ দুর্গাকর ছিলেন ‘অপারেশন সিঁদুর’-এর অন্যতম যোদ্ধা, যিনি পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে জানা গিয়েছে।বৃহস্পতিবার রাতে অসমের জোড়হাট এয়ারবেস থেকে প্রশিক্ষণ উড়ানে বেরিয়েছিল সুখোই–৩০ এমকেবিআই যুদ্ধবিমানটি। কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, অসমের একটি দুর্গম এলাকায় ভেঙে পড়েছে যুদ্ধবিমানটি। দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু করে বায়ুসেনা ও স্থানীয় প্রশাসন। তবে শেষরক্ষা হয়নি, দুই পাইলটই শহিদ হন।জানা গিয়েছে, ২৮ বছর বয়সি পূর্বেশ দুর্গাকরের বাড়ি মহারাষ্ট্রের নাগপুরে। মাত্র ১০ দিন আগেই তিনি বাড়িতে ছুটি কাটিয়ে ফিরে গিয়েছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও সহকর্মীদের মধ্যে।সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে পূর্বেশের বাবা রবীন্দ্র দুর্গাকর বলেন, প্রথমে তাঁরা জানতেন না যে পূর্বেশ ‘অপারেশন সিঁদুর’-এর সদস্য ছিলেন। প্রায় ১৫ দিন পরে বিষয়টি জানতে পারেন তাঁরা। সেই সময় পূর্বেশের কাছে মোবাইল ফোনও ছিল না, ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।তিনি আরও বলেন, ভারতীয় বায়ুসেনায় যোগ দিতে পেরে পূর্বেশ ভীষণ গর্বিত ছিলেন। মাঝেমধ্যেই নিজের দায়িত্ব ও অভিজ্ঞতার কথা পরিবারের সঙ্গে ভাগ করে নিতেন। সহকর্মীদের প্রতিও তাঁর ছিল গভীর শ্রদ্ধা। দেশের জন্য প্রাণ দেওয়া এই তরুণ পাইলটের মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। Post navigation যুদ্ধের প্রভাব ভয়াবহ! মাত্র ২৮ দিনের জ্বালানি মজুত, সঙ্কটে Pakistan রাষ্ট্রপতির বঙ্গ সফর ঘিরে রাজনৈতিক সংঘাত, মোদিকে পালটা অভিষেকের চ্যালেঞ্জ